শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গল্প আড্ডা আর স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

শনিবার(১৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এর পর এক বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে স্মৃতিচারণায় যুক্ত হয়।

সাবেক শিক্ষার্থীদের কেউ কেউ কলেজ জীবনের পড়ালেখা নিয়ে সেই ব্যস্ত সময় কাটানোর স্মৃতি রোমন্থন করেন, কেউবা দুরন্তপনা, কেউ কলেজে প্রেমে পড়ার কেউ আবার কোনো শিক্ষকের সংস্পর্শে জীবন বদলে যাওয়ার স্মৃতি চারণ করেন।

স্মৃতি রোমন্থনের পাশাপাশি প্রবীণ শিক্ষার্থীরা কলেজ জীবনের বন্ধু – বান্ধবীকে কাছে পেয়ে গল্প আর আড্ডায় মেতে উঠেন। কর্মজীবনে এখন কেউবা সচিব, সরকারি-বেসরকারি অফিসের বড়ো কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক কিংবা কৃষক : কিন্তু তাদের সবচেয়ে বড় পরিচয়- কলারোয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলারোয়া আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, ইউএনও কৃষ্ণা রায়, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লাল্টু, কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুজ্জামানসহ গুরুত্বপুর্ণ ব্যক্তিবর্গ।

সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি