মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে বিদেশী পিস্তল গুলি ও ম্যাগাজিন সহ আটক ১

জুলফিকার আলী, কলারোয়া: কলারোয়া সীমান্ত থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ১কেজি ৯৯৫ গ্রাম রুপার গহনাসহ তরিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (২৩ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তরিকুল ইসলাম মৃত. লুৎফর রহমানের ছেলে এবং দক্ষিণ ভাদিয়ালী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত থেকে দক্ষিণ ভাদিয়ালী এলাকা দিয়ে অস্ত্র-গোলাবারুদ ও রুপার গহনা বাংলাদেশে পাচার হবে। এসময় আমাদের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে। পরে তরিকুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। তবে তার সহযোগী আবদুল গফফার পালিয়ে যাওয়া যায়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার ব্যাগে রক্ষিত ১টি বিদেশি পিস্তল, মেইড ইন ইউএসএ নামাঙ্কিত, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১ কেজি ৯৯৫ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়।

আটককৃত আসামি তরিকুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া থানায় ৪টি মাদক মামলা রয়েছে। পলাতক আসামি আব্দুল গফফারের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা রয়েছে।

বিজিবি আরো জানায়, আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত আসামিকে ও অস্ত্র- গোলাবারুদ থানায় হস্তান্তর এবং রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন