সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায সিংগা হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলনসহ নানান কর্মসূচির মধ্যে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকাল ৮ টায় দিবসের আনন্দ র‍্যালি সিংগা বাজার সংলগ্ন এলাকা পরিদর্শন করে স্কুল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, শিক্ষিকা নাসরিন আক্তার, মাস্টার আজিজুর রহমান, আব্দুর রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, স্বপন সরকার, বদরুজ্জামানসহ শিক্ষার্থীবৃন্দ। সব শেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আব্দুস সালাম। অনুরুপভাবে দিবসটি গার্লস পাইলট হাইস্কুল, মডেল মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান