রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহাগের শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক তিন বারের ইউপি চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের ছেলে মঞ্জুরুল ইসলাম সোহাগ মোটরসাইকেল শোভাযাত্রা, পথসভা ও শোডাউন করেছেন।

শনিবার (২৩ অক্টোবর) বিকালে কর্মী-সমর্থকদের নিয়ে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা করেন তিনি।

এ সময় থেমে থেমে বিভিন্ন বাজারে এলাকার জনগণের সঙ্গে কুশল বিনিময় ও পথসভা করেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা ছাত্রীলীগের সহ-সভাপতি মঞ্জরুল ইসলাম সোহাগ।

মঞ্জরুল ইসলাম সোহাগ কেরেলকাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাকিলা গ্রামের মৃত আলহাজ্ব আব্দুল হামিদের ছোট ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স শেষ করেছেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি দুটি ইউনিয়ন কেরালকাতা ও কুশোডাঙ্গাতে ইসির দিন তারিখ নির্ধারণের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে৷

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ