বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লকডাউনের ৫ম দিনে জনপ্রতিনিধি পুলিশ কঠোর অবস্থানে

কলারোয়া উপজেলা পরিষদ, পৌর সভা ও প্রশাসনের
কর্মকর্তাগণ কঠোর অবস্থানে থেকে লকডাউনের ৫ম দিন মোকাবেলা করেছেন।

লকডাউন বাস্তবায়নে নিন্ম আয়ের পরিবহন শ্রমিকদের সহযোগীতা আশ্বাস প্রদানসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বুধবার (৯ জুন) সকাল থেকে কলারোয়া পৌর সদরের গুরুত্বপূর্ন স্থানসহ উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন ও থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসন (জেলা করোনা প্রতিরোধ কমিটি)’র নির্দেশনায় করোনা সংক্রমন (ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা) মোকাবেলায় ৭ দিনের লকডাউনের ৫ম দিন বুধবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত পৌর বাজারে কেবল মাত্র মুদি দোকান, মাছ ও সবজি বাজার খোলা থাকতে দেখা গেছে। তবে প্রধান সড়কসহ একাধিক রাস্তায় অল্প সংখ্যক ইজিবাইক, মটরসাইকেল, ট্রলি, নসিমন, ইনজিন ভ্যানসহ মিনি পরিবহন চললেও জরুরী প্রয়োজন ছাড়া কোন পথচারীকে রাস্তায় দেখা যায়নি।

তবে চলতি পথচারীদের মধ্যে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে তিরস্কারসহ জরিমানা করা হয়। এ দিকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে
উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু উপজেলার থ্রি হুইলার মালিক ও চালকদের (ড্রাইভার) সাথে মতবিনিময়কালে করোনার ভয়াবহতা থেকে রক্ষা পেতে সহযোগীতা কামনা করেন। তিনি নিন্ম আয়ের সকল পরিবহন মালিক ও চালকদের উপজেলা
পরিষদের পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এমনিভাবে লকডাউন বাস্তবায়নে কোভিড-১৯’ প্রতিরোধে সম্মুখযোদ্ধা করোনায় আক্রান্ত (নিজ বাসায়
আইসোলেশনে চিকিৎসাধীন) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী যোগাযোগ মাধ্যমে, এই কঠিন সময়ে সকলকে মাস্ক পরিধান, সামাজিক
দূরত্ব বজায় রাখাসহ সকল সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ