মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগে বিভিন্ন দপ্তরে দরখাস্ত

কলারোয়ার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামের বিরুদ্ধে টিআর, কাবিখা, কাবিটা ও এলজিএসপি’র টাকা আত্মসাৎ করার অভিযোগে বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়েছেন ওই ইউনিয়নের দুই ব্যক্তি।

উত্তর সোনাবাড়িয়া গ্রামের আফছদ্দিন গাইনের পুত্র আবুল খায়ের ও মাদরা গ্রামের আব্দুস সাত্তার মোল্যার পুত্র মেহেরুল্লাহ বাদী হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা ত্রাণ কর্মকর্তা, ডিডিএলজি, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ১৩ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

অভিযোগপত্রের অনুলিপি দেয়া হয়েছে কলারোয়া প্রেসক্লাবেও।

লিখিত ওই অভিযোগে আবেদনকারীরা উল্লেখ করেছেন যে, সোনাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ অর্থ বছরের ৯টি প্রকল্পের সাত লক্ষ ষাট হাজার টাকা (৭,৬০,০০০/=) ও ১৫ মেট্রিক টন গম/চাউলের কাজ না করে আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম।

এ বিষয়ে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, ‘প্রকল্পের কাজ না করে কি টাকা উঠানো যায়?’

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা বলেন, ‘আমি এ ব্যাপারে তেমন কিছু জানিনা। জেনে তারপর জানাবো।’

উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামের নামে বিভিন্ন প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাৎ করার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সেটার আলোকে ১৫ সেপ্টেম্বর উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি