শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কেজিতে বিক্রি হচ্ছে রসালো ফল তরমুজ

বাংলাদেশের গ্রীষ্মকালীন মৌসুমি ফলের মধ্যে উপকারী একটি ফল হল তরমুজ। যা মানবদহের জন্য খুবই উপকারী একটি ফল। রসালো তরমুজ খেতে ভালোবাসে না এমন লোক ৬৪টি জেলায় কম সংখ্যকই রয়েছে। গরমের দিনে মোটামুটি প্রায় ৮০%লোক তরমুজ খেতে ভালোবাসেন। তবে বিগত বছর গুলোর তুলনায় এ বছরের রমজানের মাসে গ্রীষ্মকালীন মৌসুমে করোনা ভাইরাসের প্রতিরোধে সারাদেশ লকডাউন থাকায় তরমুজের মুল্য যেন লাগামহীন। যা কর্মহীন ক্রেতাদের জন্য তরমুজ কেনা খুবই কষ্টসাধ্য। তাই অস্থির যেন তরমুজের বাজার, বিপাকে পড়েছে ক্রেতারা।

প্রত্যক্ষভাবে দেখা গেছে, সারাদেশের মত সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাসহ ১২টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার গুলোতে তরমুজ বিক্রি হচ্ছে কেজি ধরে।

বিগত বছরের দিনগুলোতে যেখানে প্রতি পি‌স তরমুজ বিক্রি হতো ৬০থেকে ৮০ টাকায়। বর্তমান বাজারের সেই তরমুজ ওজন করে প্রতিটি পিস বিক্রয় করা হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। যা বাজার মুল্য ২৫০টাকা থেকে ৩০০ টাকায়। তাই তরমুজ বিক্রেতাদের সিন্ডিকেট করে তরমুজ খাওয়ার ইচ্ছে থাকলেও সাধারণ মানুষ কিনতে পারছে না এই তরমুজ। লকডাউনের দোহাই দিয়ে সিন্ডিকেট তৈরি করছে তরমুজ ব্যবসায়ীরা। এদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করেন সাধারন মানুষ।

উপজেলার খোরদো বাজারে তরমুজ কিনতে আসা শফিকূল নামে এক ক্রেতার সাথে কথা বলে জানা যায়, ২৮০ টাকা দিয়ে একটি তরমুজ কিনেছেন, অথচ বিগত বছরে এইরকম তরমুজ তিনি ১৫০ টাকা দিয়ে কিনেছেন।

কলারোয়া বাজারের তরমুজ কিনতে আসা গ্রামে ডাক্তার রানা হোসেন বলেন, এই তরমুজ বিগত বছরে ৬০/৭০ টাকা দিয়ে কিনে খেয়েছি। বর্তমান বাজারে এই তরমুজ ২৫০ দিয়ে কিনতে হচ্ছে। ব্যবসায়ীদের সিন্ডিকেট করে যদি তরমুজের দাম এত বৃদ্ধি হয় তাহলে সাধারন মানুষ কিভাবে তরমুজ কিনে খাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক খুচরা তরমুজ ব্যবসায়ী বলেন, আমরা অনেক দাম দিয়ে তরমুজ কিনেছি। সারাদেশ লকডাউন তরমুজ আসে না। তাছাড়া তরমুজ কেজি ধরে বিক্রি করলেও আমাদের লোকসান হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত