বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জয়নগরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কলারোয়ায় জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় সরসকাটি বাজারস্থ আ’লীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক হোসেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য কায়কোবাদ কবিরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান, সাধারন সম্পাদক তাপস কুমার পাল, মহিলা বিষয়ক সম্পাদক বিশাখ সাহা, বিএল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পবিত্র কুমার সাহা।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসানুর রহমান মালি, ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক ইবাদুল ইসলাম, শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি প্রসূনজিৎ রায়সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ।

আলোচনা শেষে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত নেতা-কর্মীবৃন্দ কেক কেটে একে -অপরের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন।
অনুষ্ঠানে বাংলা, বাঙালির স্বাধীনতা ও স্বাধীকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের এদিন (৪ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু