শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মানসিক প্রতিবন্ধী মায়ের সন্ধান চান ছেলেরা

হারিয়ে যাওয়া মানসিক প্রতিবন্ধী মাকে মরিয়া হয়ে খুঁজছেন ছেলেরা। গত ৫ দিন আগে হারিয়ে যাওয়া সুন্দরী বেগমের গায়ে ছিলো সাদা রঙের চাদর ও পরনে ছিল শাড়ি।

জানা গেছে, কলারোয়ার জয়নগর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের আহমেদ গাজীর স্ত্রী সুন্দরী বেগম। গত (২৫ জানুয়ারি) মঙ্গলবার ৬৫ বছর বয়সী সুন্দরী বেগম তার ছেলের সাথে সমাজসেবা অফিসে গিয়েছিলেন প্রতিবন্ধী ভাতার কার্ড তৈরি জন্য। সেখান থেকে ফেরার পথে নিজ গ্রামের ইনসাফ আলীর বাড়ির সামনে থেকে মাকে ছেড়ে চলে যান ছেলে, ভেবেছিলেন এটুকু পথ মা সুন্দরী বেগম একাই যেতে পারবেন। কিন্তু মা বাড়িতে না গিয়ে ধানদিয়া চৌরাস্তা বাজার হয়ে তালার ফুলবাড়ী বাজারে চলে যান। সেখানে তাকে দেখে রাজু নামের এক ব্যক্তি। সেখান থেকে সুন্দরী বেগমকে বাড়িতে নিয়ে গিয়ে খাইয়া দাইয়ে বিকালে মানসিক প্রতিবন্ধী সুন্দরী বেগম কে ভ্যান যোগে বাড়িতে পাঠিয়ে দেন রাজু।

ধানদিয়া চৌরাস্তা বাজারে তাকে নামিয়ে দেয় ওই ভ্যানচালক। সেখান থেকে তিনি বাড়িতে না গিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। এখন ছেলেরা মাকে মরিয়া হয়ে খুঁজছে কিন্তু কোথাও না পেয়ে অবশেষে সাংবাদিকের দ্বারস্থ হয়েছেন।

ছেলে ফুলমিয়া, লাল্টু গাজী ও অন্য ছেলেরা মায়ের সন্ধান করছেন দিন রাত এক করে। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন সহৃদয়বান ব্যক্তি যদি মানসিক ভারসাম্যহীন সুন্দরী বেগমের সন্ধান দিতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করবেন বলে জানিয়েছেন ছেলেরা।

(যোগাযোগের ঠিকানা):- নীলকন্ঠপুর গ্রাম।
ছেলে ফুল মিয়া যোগাযোগ মোবাইল নাম্বার:-০১৭৩৮১০৩৯৯৩।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল