শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

কলারোয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন বিভিন্ন কর্মসূচীতে পালন করলো উপজেলা ছাত্রলীগ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে মিলাদও দোয়া মাফিলের পর বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে জননেত্রীর জন্মদিনের কেক কাটার আয়োজন করে উপজেলা ছাত্রলীগ।

এরপরে বেলা দেড়টার পরে উপজেলা পরিষদে বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়। কেক কাটা ও বৃক্ষ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু।

উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি ভিপি মোরশেদ, কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সাবেক ছাত্রনেতাও বর্তমান ইউপি সদস্য ফরিদুজ্জামান, বাংলাদেশ ছাত্র লীগ কলারোয়া উপজেলা শাখার সভাপতি শামিমুজ্জামান টিপু, সহ সভাপতি আল মাসুম শাওন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাহিম।

কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শিহাব হোসেন, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগনেতা সিজান হোসেন, আমানুল্লাহ কলেজ ছাত্র লীগনেতা সাকিব হোসেন, হেলাতলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ, ফরহাদ, জুয়েল রানা,সজিব, জাহিদ, ও নাঈম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু