শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সমাজসেবা অফিসের সরকারি ভাতাভোগি ২৪ হাজার ব্যক্তি

সাতক্ষীরার কলারোয়ায় ২৪ হাজার ব্যক্তি বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি ভাতা পাচ্ছেন।
এর মধ্যে বয়স্ক ভাতা- ১২ হাজার ৭শ ২৮ জন, বিধবা ভাতা- ৭ হাজার ৪শ ৭২ জন, প্রতিবন্ধী শিক্ষা ভাতা- ২০৫ জন, প্রতিবন্ধী ভাতা- ৩হাজার ৭শ ৮৯ জন, দলিত জনগোষ্টির মধ্যে বিশেষ ভাতা- ৫২জন, বীর মুক্তিযোদ্ধা ভাতা- ১৯৪ জন, তৃতীয় লিঙ্গ (হিজড়া ভাতা)- ৩জন ও শিক্ষা উপ বৃত্তি- ১৩ জন।
এছাড়া আরো অনেক ভাতা রয়েছে যা উপজেলা সমাজসেবা অফিস থেকে দেয়া হয়।

বিষয়টি জানিয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ।

তিনি জানান, তিনি গত ২২ ডিসেম্বর-২০২০ সালে যোগদান করেন। যোগদানের পরে উপজেলায় বয়স্ক ভাতা বেড়েছে- ৪ হাজার ৪৯ জন ও বিধবা ভাতা বেড়েছে- ২২শ ৮৫ জন ও প্রতিবন্ধী ভাতা বেড়েছে- ২০৭ জন।

তিনি বলেন, সরকারের দেয়া প্রাপ্ত সকল সুবিধাভোগী মানুষের মাঝে পৌছে দেয়া হবে। সরকার অসহায় মানুষের চিকিৎসার জন্য টাকা দিচ্ছে, সেই সাথে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগতহৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের জন্য পর্যায়ক্রমে নগদ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা করছেন। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্রেস্ট ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও স্বাবলম্বী হওয়ার জন্য কিস্তিতে টাকা দিচ্ছে ছাগল, গরু ও হাস মুরগী পালনের জন্য। সমাজে পিছিয়ে পড়া অসহায় অস্বচ্ছল বিক্তিদের জন্য সমাজসেবা অফিসকে কাজে লাগিয়েছে সরকার।

বর্তমানে উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত আছেন ফিল্ড সুপার ভাইজার শেখ ছাবের আলী, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক আব্দুস সামাদ, ইউনিয়ন সমাজকর্মী কাজী ফজলুল হক, শিরিনা খাতুন, আমিনুর রহমান, শাহাজাহান আলী, অফিস সহকারী কাম কম্পিউটর মুদ্রাক্ষরিক আছাদুজ্জামান, কারিগরী প্রশিক্ষক শেখ মিজানুর রহমান, অফিস সহায়ক সেলিম জাফর, নিরাপত্তা প্রহরী শের আলী শেখ এই কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অফিস চলছে।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন