শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের মথুরেশপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল ওয়াহেদ মারুফ

আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ৯নং মথুরেশপুর ইউনিয়নের প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক আব্দুল ওয়াহেদ মারুফ।

জানা গেছে, তিনি গত ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিপুল ভোটে নির্বাচিত হয়ে ২০১৬ সাল পর্যন্ত সত্যতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনরত অবস্থায় সমাজসেবায় বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত সহ বিভিন্ন পদকও পেয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসাবে জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানে ও মহামারী করোনায় ছিলেন সাধারণ মানুষের সাথে। করোনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান বাকিটা জীবন।

আব্দুল ওয়াহেদ মারুফ বলেন, জনপ্রতিনিধি হিসেবে নয় জনগণের সেবক হিসেবে কাজ করতে চান তিনি। আমি গত ১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি, মানুষের সেবা নিশ্চিত করে দলমত নির্বিশেষে সবার আস্থা ও ভালোবাসা অর্জন করেছি।

তিনি আরো বলেন, আবার চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীর স্বপ্ন পূরণে অবশিষ্ট কাজ সম্পন্ন করব। যাতে আমি মারা যাওয়ার পরও মানুষ আমাকে মনে রাখে। আমি আমার ইউনিয়ন সহ সাধারন মানুষের কাছে দোয়া প্রার্থী সকলে আমার জন্য দোয়া করবেন।

বিভিন্ন সমাজিক কর্মকান্ডের মাধ্যামে ইতোমধ্যে এলাকায় তিনি বেশ জনপ্রিয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ