বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে চলাচলের পথ উদ্ধারের জন্য প্রতিবন্ধী বৃদ্ধের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে চলাচলের পথ আটকিয়ে মারপিট, খুন জখমের হুমকি ও হয়রানি মূলক অপপ্রচারের অভিযোগ করেছেন বড় ভাই।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের মৃত ইমানদী সরদারের ছেলে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ মোঃ হযরত আলি সরদার (৭০)।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। কালিগঞ্জের পানিয়া মৌজার ৩৭১/৩৭২ দাগের পৈত্রিক সম্পতিতে দীর্ঘদিন যাবৎ আমরা বসবাস করে আসছি। কিন্তু আমার আপন ছোট ভাই সুন্নত আলী (৬০) শরীক সম্পত্তি ভাগাভাগি হওয়ার পর থেকে আমাদের চলাচলের পথ আটকিয়ে রেখে পায়ে পা দিয়ে বিভিন্নভাবে ঝগড়া বিবাদ করতে থাকে। এসময় সে পথের জন্য আমার কাছে ৩০ লক্ষ টাকা দাবি করে, অন্যথায় মিথ্যে নারী নির্যাতনের মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করবে বলে হুমকি দেয়। বৃদ্ধ হযরত আলি সরদার বলেন, পর সম্পদ লোভী সুন্নত আলী আমাদের পাঁচ শরীকের চলাচলের পথ জোরপূর্বক আটকিয়ে দেওয়ার কারণে আমরা এখন পানিবন্ধী হয়ে মানবেতর জীবন যাপন করছি। মসজিদে ঠিকমত নামাজ পড়তে যেতে পারি না। এঘটনায় স্থানীয় সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমের কাছে অভিযোগ দেয়া হলে তিনি বিষয়টি সমাধানের জন্য গত ৫ জুলাই উভয়পক্ষকে ইউনিয়ন পরিষদে হাজির করেন। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী মাপ জরিপ করে সুন্নত আলীর বসত ভিটা ৯ শতক জমি বুঝিয়ে দেন এবং ৩ফুট সম্পত্তি চলাচলের পথ হিসাবে আমাদেরকে বুঝিয়ে দিতে বলেন। কিন্তু সুন্নত আলী ওই শালিশের সিদ্ধান্ত না মেনে বিভিন্নভাবে আমাদেরকে মিথ্যে মামলা ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির দিয়ে হয়রানী করছে।

তিনি অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই সুন্নত এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে বিভিন্নভাবে এলাকার সাধারণ মানুষের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি ও জীবন নাশের হুমকি দিয়ে থাকে। এলাকায় সুন্নত আলি একজন মামলাবাজ ব্যক্তি হিসাবে পরিচিত। প্রায়সঃ সে জোরপূর্বক সম্পত্তি দখল করতে নিরীহ মানুষের নামে মিথ্যে মামলা দেয়ার পাশাপাশি মারপিট ও বিভিন্নভাবে খুন জখমের ভয় দেখিয়ে হয়রানি করে থাকে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী হিসেবে উল্লেখিত পরসম্পদ লোভী ছোট ভাই সুন্নত আলীর কাছ থেকে তাদের চলাচলের পথ উদ্ধার এবং মিথ্যে হয়রানি থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার