শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পল্লী উন্নয়ন অফিসার তানজিয়ারা খাতুনের বদলির দাবিতে মানববন্ধন!

কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তানজিয়ারা খাতুনের বদলির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২০অক্টোবর) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে রাস্তায় উপজেলার বিআরডিবি সদস্যদের অংশগ্রহণে কালীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিলা খাতুন, কর্তৃক দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

কালিগঞ্জ বিআরডিবি’র চেয়ারম্যান গাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমবায় সমিতির কালিগঞ্জ শাখার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম বারী, সাবেক বিআরডিবি-র চেয়ারম্যান ডা. আব্দুল কাদের, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ লুৎফর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন চাকরিকালিন বিধি বহির্ভূত ভাবে কার্যক্রম পরিচালনায় অনিয়ম-দুর্নীতি স্বেচ্ছাচারিতার সাথে সংশ্লিষ্ট। ফলে পল্লী উন্নয়ন এর সাথে সব সমাবায় সমিতি জড়িত অফিসের, ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তারা কর্মকর্তার অপসারণ দাবি করেন।

পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের কাছে বিআরডিবি চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় সমবায় সমিতির নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড