শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মামলাবাজ আলাউদ্দিনের খপ্পরে পড়ে ১ টি পরিবার সর্বশান্ত

মামলা বাজ আলাউদ্দিনের খবর পড়ে সংযোগ আলী নামে ১টি পরিবারকে সর্বস্বান্ত করে ফেলেছে। নিকট আত্মীয় এক সচিবের নাম ভাঙিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে অন্যের বসত ভিটা জবর দখলের পাইতারার ঘটনা তদন্তে সত্যতা মিলেছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার(১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বাগ নলতা গ্রামে। ঘটনার প্রেক্ষিতে শনিবার বেলা ২টার সময় সরে জমিনে ঘটনাস্থলে গেলে বাগ নলতা গ্রামের সাঈদ, শাহীন, জাফরুল্লাহ, করিম কারিকর মোমিন সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান বাগ নলতা গ্রামের মৃত মমিন কারিকরের ছেলে সংযোগ আলী গং এবং আনসার আলীর ছেলে আলাউদ্দিন গংরা সম্পর্কে আপন চাচা ভাইপো।

নলতা মৌজার আর, এস ১৬৮ খতিয়ানের ১২৩৯ দাগ হতে বিভিন্ন দাগে ২ একর ৬৪ শতক জমি সমান দু’ভাগ করে ২টি পরিবার ভোগ দখল বসবাস করে আসছে। উক্ত জমির মধ্য হতে একই খতিয়ানের ২৯০৬, ২৯০৮ দাগে ২৬ শতকের মধ্যে আলাউদ্দিন গংরা ১৩ শতক এবং সংযোগ গংরা ১৭ শতক জমি ওয়ারেশ সূত্র প্রাপ্ত হইয়া বংশানুক্রমে ভোগ দখল ও বসবাস করে আসছে। সংযোগ আলীর বসবাসকৃত ভিটায় পাকা ভবন তৈরি করতে গেলে শুধুমাত্র হয়রানি করার জন্য মামলাবাজ আলাউদ্দিন একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সংযোগ আলী নিজের প্রাচীরের ভিতরে পাকা ভবন তৈরি করতে গেলে আলাউদ্দিন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় পিটিশন ৮৮/২৩ নং একটি মামলা দায়ের করে। মামলায় সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করলে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়।

এইভাবে গ্রামের সাধারণ মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে এবং তার নিকট আত্মীয় এর পরিচয় দিয়ে গ্রামের সাধারণ নিরীহ মানুষের নামে একাধিক মামলা দিয়ে মিথ্যা ভাবে হয়রানী করে আসছে। এ ব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে। এলাকাবাস এ ব্যাপারে ঘটনা সত্যতা জানার জন্য আলাউদ্দিন এর নিকট একাধিক ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন