শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

কালীগঞ্জের তারালী ইউনিয়নের ঐতিহ্যবাহী বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক আয়োজনে সোমবার (২০ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় চত্বরে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ.কে.এম হাসানুজ্জামান ও মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আলহাজ্ব এম. আব্দুল হাকিম সরদার।‌

বিশেষ অতিথি হিসেবে বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস আলী, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, হীরালাল সরকার, অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক সত্য রঞ্জন বিশ্বাস, ইউপি সদস্য ও সাতক্ষীরা ডক্টর’স ক্লিনিক এর ডাইরেক্টর এনামুল হক (এনাম), সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান সরদার, বরেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা পারভীন, কিশোরী মোহন, সাবেক অফিস সহকারী জগদীশ রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোট ১০ টি স্টলের মধ্যে বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৬টি স্টল, বরেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের ১টি স্টল এবং বহিরাগতদের (এলাকার সাবেক শিক্ষার্থী) দের ৩টি স্টল স্থান পায়।

ক্রীড়া অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী করেন জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন