শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগটি ফিরিয়ে দিলেন কৃষক

নাটোরের সিংড়ায় অটোরিকশা থেকে রাস্তায় পড়ে যাওয়া ১ লাখ ৪৩ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন বালুয়া বাসুয়া গ্রামের কৃষক মন্টু হোসেন। রোববার (২৭ ডিসেম্বর) রাতে সিংড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সিংড়া ট্রাক-লরি সমিতির কার্যালয়ে টাকার মালিককে তা ফিরিয়ে দেন মন্টু।

সিংড়া ট্রাক-লরি সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ জানান, ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামের শামিম মৃধা রোববার দুপুরে নিজ বাড়ি থেকে অটোরিকশা যোগে সিংড়া শহরে আসছিলেন। সিংড়া বাসট্যান্ডে এসে তিনি দেখেন সঙ্গে আনা ১ লাখ ৪৩ হাজার টাকার ব্যাগটি তার কাছে নেই। বেশ কিছুক্ষণ খোঁজার পর শামিম বিষয়টি তাকে জানান।

আবদুল্লাহ বলেন, বিষয়টি জানার পর তাদের সমিতির লোকজন ব্যাগ খোঁজার জন্য সিংড়া-ডাহিয়া সড়কের রাস্তার লোকজনের কাছে ব্যাগের সন্ধান শুরু করে। বালুয়া বাসুয়া এলাকায় লোকজনের কাছে ব্যাগের কথা জানতে চাইলে মন্টু হোসেন ব্যাগটি পেয়েছেন বলে জানান।

সিংড়ার ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম জানান, টাকার মালিকানা নিশ্চিত করে রোববার রাতে সিংড়া ট্রাক-লরি সমিতির কার্যালয়ে টাকা হস্তান্তর করা হয়।

মন্টু হোসেন জানান, টাকার মালিককে টাকাগুলো ফেরত দিতে পেরে তার ভালো লাগছে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার