রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের কর্মসূচী ঘোষনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের কর্মসূচি গ্রহণ উপলক্ষে এক মতবিনিময় সভা বুধবার দুপুরে পৌরসভার প্যানেল মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভাশেষে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত কর্মসূচী ঘোষনা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বি এম শহিদুজ্জামান শহিদ।
অনুষ্ঠানে ১৫ আগস্ট উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের কর্মসূচীতে অংশ গ্রহণ, উপজেলা যুবলীগের পক্ষ থেকে এতিমদের মাঝে খাদ্য বিতরণ, দোয়া অনুষ্ঠান এবং ৩১ আগস্ট পর্যন্ত বৃক্ষরোপন কর্মসূচী ঘোষণা করা হয়। মতবিনিময় সভায় কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সকল ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডহুরী জলমহল নিয়ে চক্রান্তের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুর উপজেলার ডহুরী নদী ও গোদার খালের ২৩.০৫ একর সরকারি জলমহল নিয়ে চক্রান্তের প্রতিবাদে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে আড়–য়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, আড়ুয়া মৎস্যজীবি সমবায় সমিতি ১৯৭২ সালে রেজিষ্ট্রেশনপ্রাপ্ত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যশোর জেলা প্রশাসকের মাধ্যমে ডহুরী নদী ও গোদার খালের ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু থেকে অদ্যবধি পর্যন্ত সর্বচ্চো ডাকদাতা হিসাবে আমরা আড়ুয়া মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা নিয়ে মৎস্যচাষ করে আসছি।
বিলখুকশিয়ায় টি.আর.এম. প্রকল্প ১০ বছর চালু থাকায় বিলে জোয়ার-ভাটার কারণে ভেড়ী বঁাধ না থাকায় সরকারি ২৩.০৫ একর জমি ভূমি জরিপ আমিন দিয়ে সীমানা চিহ্নিত করে আনুমানিক ২০ লাখ টাকা খরচ করে দুটি ভেড়ী বাঁধ তৈরী করেছি যা বর্তমানে দৃশ্যমান রয়েছে। গত ২ জুলাই যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৯৭২ সালে রেজিষ্ট্রেশনপ্রাপ্ত আমাদের আড়–য়া মৎস্যজীবি সমবায় সমিতি এবং ২০২০ সালে কঁাকবাধাল মৎস্যজীবি সমবায় সমিতির নাম দিয়ে ডহুরী নদী ও গোদার খালের জলমহল টেন্ডারে অংশ নেয়। আমাদের আড়–য়া মৎস্যজীবি সমবায় সমিতি ২ লাখ ২০ হাজার টাকা ও কাকবাধাল মৎস্যজীবি সমবায় সমিতি ২ লাখ ২শত ২২ টাকা ব্যাংক বিডি করায় আমরা সর্বোচ্চ ডাকদাতা হই। সর্বোচ্চ ডাকদাতা হিসাবে যশোর জেলা প্রশাসকের অফিস থেকে ৩ বছর মেয়াদী ইজারার প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। ইজারা প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে অদ্যবধি আড়–য়া মৎস্যজীবি সমবায় সমিতি সর্বোচ্চ ডাকদাতা হওয়ার কারণে ডহুরী নদী ও গোদার খাল আমাদের দখলে রয়েছে।
এদিকে কাকবাধাল মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা না পেয়ে আমাদের বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তঁারা কাঁকবাধাল গ্রামের মৃত হাশেম আলী গাজীর পূত্র সিরাজুল ইসলাম গাজীকে আমরা সাব-লিজ প্রদান করেছি মর্মে সমিতির পক্ষে সুজন কান্তি মন্ডল একটি লিখিত অভিযোগ যশোর জেলা প্রশাসকের বরাবর করেছেন যা সম্পূর্ণ মিথ্যা ,বানোয়াট ও ভিত্তিহীন। অভিযোগটি সাংবাদিকদের সরবরাহ করায় যশোরের কয়েকটি পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ,বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কাকবাধাল মৎস্যজীবি সমবায় সমিতির নেতৃবৃন্দকে আড়ুয়া মৎস্যজীবি সমবায় সমিতির বিরুদ্ধে ষড়যন্ত্র না করার অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক