রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

কেশবপুরে পৌর মেয়র রফিকুল ইসলামের উঠান বৈঠক

কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র রফিকুল ইসলাম আগামী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত গণসংযোগ ও উঠান বৈঠক করে চলেছেন। শুক্রবার বিকালে পৌরসভার ৪নং আলতাপোল ওয়ার্ডের কলোজ পড়ায় এক উঠান বৈঠক কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব মহিউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে ও অধ্যক্ষ মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগনেতা সৈয়দ আকমল আলী, শিক্ষক বজলুর রশিদ, সমাজসেবক আলহাজ্ব আব্দুল সাত্তার, ব্যাংকার রেজাউল ইসলাম, মাষ্টার আব্দুল হালিম, মাষ্টার আতিয়ার রহমান, মহিলা আওয়ামী লীগের মমতাজ বেগম প্রমুখ।
উঠন বৈঠক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম তাঁর সময়ে সম্পন্ন করা ব্যাপক উন্নয়নমূলক কাজের উল্লেখ করেন এবং বাকি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্য আগামী পৌরসভার নির্বাচনে মেয়র পদে তাঁর হাতকে শক্তিশালী করার জন্য ভোটারদের আহ্বান জানান।

পূজা মন্ডপ পরিদর্শন ও মাস্ক বিতরণ

কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার দুপুরে পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এবং করোনা ভাইরাস বিস্তাররোধে মাস্ক বিতরণ করেছেন।
পূজা মন্ডপ পরিদর্শন এবং মাস্ক বিতরণকালে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক এবং পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও আগামী কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মফিজুর রহমান মফিজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল সন্ধ্যায় কেশবপুর সদর ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এবং ব্যক্তিগতভাবে মন্দির প্রতি ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন। পরিদর্শনকালে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দ-সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক এবং ইউপি সদস্য ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ