শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর....

কেশবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিডিও কনফারেন্স, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ ৮ আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার তদন্ত ওসি শেখ ওহিদুজ্জামান ওহিদ, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও তথ্য আপা মৌসুমী ইসলাম।

কেশবপুরের ডহুরী জলমহলে সরকারী ইজারা চুক্তির পূর্বেই সাবলিজ প্রদানের অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলার ডহুরী নদী ও গোধার খালের ২৩.০৫ একর সরকারী জলমহল ইজারা চুক্তির পূর্বেই সাবলিজ প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার ডহুরী নদী ও গোধার খালের ২৩.০৫ একর সরকারী জলমহল রয়েছে। উক্ত জলমহল ডিসি অফিসের মাধ্যমে ৩ বছর মেয়াদে ইজারা প্রদান করার জন্য গত মাসের ২ তারিখে আবেদনপত্র গ্রহণ করা হয়। ইজারা গ্রহণের জন্য আড়ুয়া মৎস্যজীবি সমবায় সমিতি ও কাাঁকবাধাল ডহুরী মৎস্যজীবি সমবায় সমিতি আবেদন করেন এবং আবেদনপত্র উন্মুক্ত করার পর দেখা যায় আড়ুয়া মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা মূল্য বেশি প্রদান করেছেন। তবে জলমহলের নিকটবর্তী সমবায় সমিতিকে ইজারা দেওয়ার আইন রয়েছে। এদিকে জেলা প্রশাসক কর্তৃক দলিল চুক্তিপত্র বুঝে না দেওয়ার পূর্বেই আড়ুয়া মৎস্যজীবি সমবায় সমিতি কাঁকবাধাল গ্রামের মৃত হাশেম আলী গাজীর পূত্র সিরাজুল ইসলাম গাজীকে সাব-লিজ প্রদান করে। জলমহলের নিয়মানুযায়ী সাব-লিজ প্রদানের কোন সূযোগ নাই। বে-আইনীভাবে সাবলিজ গ্রহীতা সিরাজুল ইসলাম গাজী গত মাসের ১০, ১৭, ২০ ও ২১ তারিখে উক্ত জলমহলে মাছ ছেড়েছেন এবং মাছ ছাড়া অব্যাহত রেখেছেন।
এব্যাপারে জেলা প্রশাসক কর্তৃক ইজারা চুক্তি সম্পাদনের পূর্বেই আড়ুয়া মৎস্যজীবি সমবায় সমিতি সিরাজুল ইসলাম গাজীকে সম্পূর্ণ বে-আইনীভাবে সাব-লিজ প্রদান করে মাছ ছাড়ায় জলমহলের আইন ভঙ্গকরায় কাাঁকবাধাল ডহুরী মৎস্যজীবি সমবায় সমিতির পক্ষে সুজন কান্তি মন্ডল যশোর জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন। অপরদিকে আড়ুয়া মৎস্যজীবি সমবায় সমিতি জলমহলের শর্ত ভঙ্গ করায় নিয়মানুযায়ী জলমহলের নিকটবর্তী ডহুরী মৎস্যজীবি সমবায় সমিতিকে ইজারা প্রদানের দাবী জানিয়েছেন মৎস্যজীবি-সহ এলাকাবাসি।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ