শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোন তাপমাত্রায় ফ্রিজকে রাখবেন, কীভাবে মাপবেন?

গরম বাড়ছে। এই গরমেই ঈদুল আজহার হাতছানি। পশু কোরবানির পর বড় চিন্তা থাকে সব বিলিয়ে দেওয়ার পর নিজেদের কাছে থাকা মাংস কোথায় রাখবেন। ফ্রিজে রাখলেও কত তাপমাত্রায় রাখবেন?

দেশের সব প্রান্তে ফ্রিজের ব্যবহারও বাড়ছে। নতুন ব্যবহারকারীদের চিন্তা থাকে ফ্রিজের তাপমাত্রা নিয়ে। কিন্তু তা বলেই কি ফ্রিজের তাপমাত্রা যত খুশি কমিয়ে দেওয়া যায়? মোটেই না। নির্দিষ্ট তাপমাত্রার ওপরে উঠলে ফ্রিজের খাবার যেমন নষ্ট হয়ে যেতে পারে, কমে গেলেও তাই। ঠিক কোন তাপমাত্রায় ফ্রিজকে রাখবেন, তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই।

ফ্রিজের তাপমাত্রা কত হওয়া উচিত?

‘দ্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ)-এর মতে, ফ্রিজের ভেতরের অংশের তাপমাত্রা অবশ্যই ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে হবে। আদর্শ তাপমাত্রা হবে ৩৫ থেকে ৩৮ ডিগ্রি ফারেনহাইট বা ১.৬ থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় খাবার ঠান্ডা থাকবে কিন্তু বরফ জমবে না। আর ডিপ ফ্রিজের আদর্শ তাপমাত্রা হবে ০ ডিগ্রি ফারেনহাইট বা ‘মাইনাস ১৭.৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
কীভাবে মাপবেন রেফ্রিজারেটরের তাপমাত্রা?

বাজারে বিভিন্ন ধরনের তাপমাত্রা পরিমাপক ‘থার্মোমিটার’ পাওয়া যায়। এর মধ্য থেকে বেছে নিতে হবে ‘এপ্লায়ান্স থার্মোমিটার’, যা ফ্রিজের ভেতর রাখলে তাপমাত্রা জানা যাবে। যদি আদর্শ তাপমাত্রায় না থাকে, তবে ফ্রিজের ‘টেম্পারেচার কন্ট্রোল’ থেকে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে হবে। ফ্রিজে থাকা ‘টেম্পারেচার কন্ট্রোল’-এ লেখা তাপমাত্রা সব সময় নিখুঁত হয় না।

রিয়েলসিম্পলডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তাপমাত্রা ৩৭ ডিগ্রি ফারেনহাইট বা ২.৭ ডিগ্রি সেলসিয়াসে নির্দিষ্ট করা থাকলেও তা কম কিংবা বেশি হতে পারে। আবার কিছু ফ্রিজে তাপমাত্রা দেখানোর ব্যবস্থাই থাকে না। বেশিরভাগ ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণের সুইচে সেলসিয়াস কিংবা ফারেনহাইট লেখা থাকে না। এ জন্য নিশ্চিতভাবে জানতে ‘এপ্লায়ান্স থার্মোমিটার’ ব্যবহার করা উচিত।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়