শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও দুদিন

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহার দিন ঢাকাসহ সারাদেশেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এ প্রবণতা আগামী আরও দু-তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। তবে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা কম ছিল। এ সময় সবচেয়ে বেশি ১৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। ঢাকা ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঢাকায়। দেশের দক্ষিণাঞ্চলে সকাল থেকে আকাশ রোদময় থাকলেও সকাল দশটা থেকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে ঈদের নামাজ আদায়ে দুর্ভোগে পড়ে রাজধানীবাসী। দক্ষিণাঞ্চলবাসী নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করলেও পশু কোরবানির পরে বিপাকে পড়ে। অনেকেই খোলা আকাশের নিচে গরু কোরবানি করে মাংস কাটাকাটি করছিলেন। বৃষ্টিতে বিপত্তিতে পড়েন সবাই। বৃষ্টির কারণে কোরবানি করা নিয়ে দুর্ভোগে পড়েছেন রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের মানুষও।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা