শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে : বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তাকে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পেটানো হয়েছে।

পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে এই বিএনপি নেতা আরও বলেন, ‘সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছি। পরে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে রাজারবাগের পুলিশ হাসপাতালে আমাকে চিকিৎসা দেওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়েও নেওয়া হয়েছিল। সেখান থেকে অফিসে দিয়ে গেল।’

শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘ইনজুরি হওয়ার পর সুস্থ হতে সময় লাগবে। এখন স্যালাইন দিতে হবে।’

এর আগে দুপুরে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে সংঘর্ষ চলাকালে তাকে ধরে নিয়ে যায় পুলিশ।তখন অবশ্য পুলিশ বলেছিল, গয়েশ্বরকে ‘চিকিৎসার’ জন্য পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এরপর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।পরে ব্রিফিংয়ে আসেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। তিনি বলেন, বিএনপির ছোড়া ইট-পাটকেলে পুলিশের সিনিয়র কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই ঢিল বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রের গায়েও লেগেছিল। পুলিশ তাকে নিরাপত্তা দিতে তুলে গোয়েন্দা কার্যালয়ে আনে। পরে তাকে নিরাপদে নয়াপল্টন কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

হারুন আরও বলেন, এসব ঘটনায় মামলা হবে। এর পেছনে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, তারা এমন একটু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সে অনুযায়ী আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছিলাম। কিন্তু তারপরও তারা যেভাবে পুলিশের ওপরে হামলা করেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক।’

বিএনপি নেতা গয়েশ্বরকে সোনারগাঁও হোটেলের খাবারে ডিবির আপ্যায়ন

আহত বিএনপি নেতা গয়েশ্বরকে ছেড়ে দিয়েছে পুলিশ

বিএনপি নেতা গয়েশ্বরকে রাস্তায় ফেলে পেটালো পুলিশ (ভিডিও)

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান