শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গত ৪৮ বছরে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা : কাদের

‘গত ৪৮ বছরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা। সবচেয়ে সৎ ও দক্ষ, সবচেয়ে দক্ষ প্রশাসক, সবচেয়ে দক্ষ কূটনৈতিক, সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। ক্রাইসিসের মধ্যে সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’— এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

নির্বাচনে শেখ হাসিনাকে হারানো যাবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র চলছে। নিষেধাজ্ঞা ও ভিসানীতি প্রয়োগের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আজ স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে। এটা কার অবদান? সারাদেশে বিদ্যুৎ নিশ্চিত করেছে কে? এক সময় এ দেশ অন্ধকারে ছিল। শেখ হাসিনা রোহিঙ্গাদের স্থান দিয়ে মানবতার মা হিসেবে ভূষিত হয়েছেন।

এর আগে, শিখা চিরন্তন গেট দিয়ে বিকেল পৌনে ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপর সম্মেলনের মূল মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন তিনি।

সমাবেশে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’ স্লোগান দিতে থাকেন। সারাদেশ থেকে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী পৌঁছানোর পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের এ সমাবেশ শুরু হয়। এ সময় পরিবেশন করা হয় ছাত্রলীগের দলীয় সংগীত। দেশাত্মবোধক গান পরিবেশন করেন ছাত্রলীগের সদস্যরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়। এক মিনিট নীরবে দাঁড়িয়ে শোক জানানো হয়।

ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনাকে ব্যাচ পরিয়ে দেন সংগঠনটির চার নারী নেত্রী। এ সময় ছাত্রলীগের ম্যাগাজিন ‘মাতৃভূমি’র মোড়ক উন্মোচন করা হয়। উন্মুক্ত করা হয় শোক দিবস উপলক্ষ্যে প্রকাশিত ছাত্রলীগের পোস্টার।

শেখ হাসিনাকে স্মারক উপহার দেয় ছাত্রলীগ। সংগঠনটির পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যার হাতে স্মারকটি তুলে দেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বর্তমান জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার