শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গুজবে কান না দিয়ে ৯৯৯-এ যাচাইয়ের অনুরোধ পুলিশের

দেশের মানুষ নিষ্ঠুরতা, সহিংসতা, বর্বরতা ও উগ্রবাদের বিরুদ্ধে উল্লেখ করে বাংলাদেশ পুলিশ কোনো গুজবে কান না দিতে এবং যে কোনো তথ্য ও সংবাদ যাচাই ছাড়া বিশ্বাস না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এক বার্তায় এ আহ্বান জানান।

তিনি বলেন, সম্প্রতি দেশে দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি সম্পূর্ণ গুজবে সৃষ্ট অত্যন্ত নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। সম্পদ বিনষ্ট হয়েছে এবং নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে একটি স্বার্থান্বেষী মহল স্পর্শকাতর ধর্মীয় বিষয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিপ্রিয়। তারা যে কোনো নিষ্ঠুরতা, সহিংসতা, বর্বরতা ও উগ্রবাদের বিরুদ্ধে। কোনো গুজবে কান না দিতে এবং যে কোনো তথ্য ও সংবাদ যাচাই ছাড়া বিশ্বাস না করতে জনগণের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ পুলিশ। সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেয়ার বর্বর প্রবণতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা যাচ্ছে।

বার্তায় এআইজি সোহেল রানা আরও বলেন, এ ধরনের সব বেআইনি কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে। যে কোনো তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগের পাশাপাশি নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী