শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোসলের ভিডিও দেখিয়ে নারীকে ব্ল্যাকমেইলের চেষ্টা, অতঃপর…

রাজশাহীতে গোসলের ভিডিও দেখিয়ে প্রতিবেশী নারীকে ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার মো. সিজান (১৮)। তাকে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

নগরীর দড়িখড়বোনা এলাকায় তার বাড়ি।

সিজানের বাবার নাম মো. মিজান।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, গোসল করার ভিডিও দেখিয়ে সিজান প্রতিবেশী এক নারীর কাছে টাকা দাবি করেছিলেন। তাকে কুপ্রস্তাবও দেওয়া হয়েছিল। তা না হলে সিজান ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। কয়েকদিন আগে ওই নারী সিজানের বাড়িতে গিয়ে এ ব্যাপারে অভিযোগ দেন। তখন ওই নারীকেই মারধর করা হয়। এ নিয়ে ওই নারী থানায় অভিযোগ করেন। এরপর অভিযান চালিয়ে সিজানকে তার বাড়ি থেকে আটক করা হয়।

পরে ওই নারী তার বিরুদ্ধে মামলা করেন। এরপর বৃহস্পতিবার বিকালে বখাটে সিজানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি জানান, সিজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে ব্ল্যাকমেইল করার চেষ্টার কথা স্বীকার করেছেন। তার দাবি, যে ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছিল সেটি ওই নারীর নয়। ভিডিওটি ইন্টারনেট থেকেই পাওয়া।

যে মোবাইলে ভিডিওটি ছিল সেটি বিক্রি করে দেওয়া হয়েছে বলেও সিজান দাবি করেছেন। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান