বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ‘দৃশ্যমান ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে যে ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সে ব্যবস্থা নিয়েছি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে তা বাস্তবায়ন করা হচ্ছে।’

বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন্সে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি ও আওয়ামী লীগের দেশব্যাপী পাল্টাপাল্টি কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘রাজপথে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ কাজ করে। পুলিশ বাহিনী শতবছরের পুরনো একটি বাহিনী। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার মতো সক্ষমতা পুলিশের রয়েছে।’
তিনি বলেন, ‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস দমনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে। পুলিশ মানুষের সেবায় সবসময় কাজ করছে। মানুষের সেবায় পুলিশ জরুরি সেবার জন্য ৯৯৯ চালু করেছে। এ পর্যন্ত চার কোটির বেশি মোবাইল কলে সাড়ে দিয়ে আমরা সেবা দিয়েছি। জাতীয় জরুরি সেবা নম্বরে প্রতিদিন গড়ে ২৫ হাজার মানুষ ফোন করে পুলিশের সেবা নিচ্ছে।’

আরএমপি কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মীর রেজাউল আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে ‘নব চেতনায় আরএমপি’ শিরোনামের একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন তারা। এরপর পুলিশের কর্মকাণ্ড নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এর সকালে নগরীর ভেরীপাড়া মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম