শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘুমন্ত মা-বাবার পাশ থেকে গায়েব ১৭ দিনের শিশু

বাগেরহাটে বাবা মায়ের পাশে ঘুমিয়ে থাকা ১৭ দিনের এক নবজাতক চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে পুলিশ চুরি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।

আগের রাতে মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গাবতলা গ্রামের এক জেলের বাড়ি থেকে এ শিশু গয়েব হয়ে যায়।

সুজন খান ও শান্তা বেগমের সন্তান সোহানা আক্তার ১৭ দিন আগে জন্মেছে।

পরিবারের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সুজন তার স্ত্রী, বাবা, মা ও এক বোনকে নিয়ে একটি টিনশেডের ঘরে বসবাস করেন। সাগরে মাছ শিকার করা সুজনের জীবিকা।

১৭ দিন আগে সুজন-শান্তা দম্পতির সোহানা নামে একটি মেয়ে সন্তান হয়। টিনশেডের ওই ঘরে প্রতিদিনের মতো রাতের খেয়ে শিশু সোহানাকে পাশে রেখে ঘুমিয়ে পড়েন এ দম্পতি।

রোববার রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার দিকে মা শান্তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে শান্তা তার বাচ্চাকে পাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

শিশু চুরির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সুজনের বাড়িতে যায়। সুজনের টিনশেড বসত ঘরের দরজা ভাঙার কোনো চিহ্ন পায়নি পুলিশ।

রাতে ঘুমাতে যাওয়ার আগে সুজন শান্তা দম্পতি ঘরের দরজা আটকে ছিল কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না জানিয়ে তিনি বলেন, চুরি যাওয়া শিশু সোহানাকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

কারা কী উদ্দেশ্যে কীভাবে শিশুটিকে চুরি করল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার