শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলে গেলেন প্রধানমন্ত্রীর জা রওশন আরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা ও রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রওশন আরা ওয়াহেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজেউন)।

আজ সোমবার ভোরে পীরগঞ্জ উপজেলার ফতেপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন রওশন আরা। সোমবার ভোর সাড়ে চারটার দিকে গ্রামের বাড়ি ফতেপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে রওশন আরা দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিনী ছিলেন রওশন আরা। তিনি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা।

আজ বাদ জোহর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর ফতেপুর জয়সদন মাঠে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান