সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু

সাতক্ষীরার শ্যামনগরে বাবা ও মায়ের কাজের সময়ে দৃষ্টি অগোচরে তিন বছরের শিশু প্রাণ হারালো পানিতে ডুবে। শিশুটির নাম মো: জাওয়াত (৩)।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ -ওসি সাফিউল ইসলাম জানান, ১০ আগস্ট(সোমবার) দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে। স্বজনদের বিলাপ আর শোকাবহ পরিস্থিতির মধ্য দিয়ে রাতেই শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।

শিশুটি যশোর জেলার কেশবপুর থানার কেশবপুর গ্রামের মনিরুজ্জামান এর একমাত্র পুত্র সন্তান। মনিরুজ্জামান চাকরির সুবাদে পরিবারসহ শ্যামনগরে বসবাস করেন।

শিশুটির মা সাদিয়া খাতুন বলেন, তিনি ঘরের কাজে ব্যস্ত ছিল আর জাওয়াত (ছেলে) খেলা করছিলো। কিছু সময় পরে তাকে খুঁজে না পেয়ে জাওয়াত এর বাবাকে কল দিয়ে বলি ছেলেকে খুঁজে পাচ্ছি না, তোমার ওখানে গিয়েছে নাকি। জাওয়াত এর বাবা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরের ডাক্তারদের সিরিয়াল লেখার কাজ করেন। তিনি হসপিটালের সব জায়গায় খুঁজে কোথাও না পেয়ে দ্রুত বাসায় চলে আসেন। এসে বাড়ির পাশে রাস্তার ওপর একটি জুতা ও বিলে ড্রামের ওপর আর একটি জুতা দেখতে পেয়ে পানিতে নেমে ছেলেকে খুঁজে পায়। সেখান থেকে দ্রুত উদ্ধার করে হসপিটালে নিয়ে আসা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ ডাক্তার সাকির হোসেন বলেন, হসপিটালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন