শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছেলের গলা কেটে আত্মহত্যার চেষ্টা মায়ের

ছেলের ও নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) রাতে গাজীপুরের মির্জাপুর মনিপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছেলের নাম মো. রানা (৮)। আর মায়ের নাম মোছা. হালিমা খাতুন (৩০)। ছেলেকে পঙ্গু হাসপাতালে, আর মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের গ্রামের বাড়ি পাবনা জেলার আলমনগর গ্রামে। তারা গাজীপুরের তালতলা এলাকায় একটি বাসায় থাকেন।

হালিমার স্বামী রেজাউল ইসলাম বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনই পোশাক করাখানায় চাকরি করি। রাতে আমি করাখানায় ছিলাম। এসময় আমার সহকর্মী ফোনে জানান, কে যেন ছেলের গলা ও হাত-পা কেটে দিয়েছে। পরে আমি দ্রুত অফিস থেকে বাসায় যাওয়ার পথে রাস্তায় দেখতে পাই, ছেলেকে রক্তাক্ত অবস্থায় আমার সহকর্মী নিয়ে আসছে।

অপরদিকে স্ত্রীকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

রেজাউল ইসলাম জানান, ছেলে বলেছে, ‘মা রান্নাঘর থেকে বটি নিয়ে এসে আমার গলা ও হাতে কোপায়। পরে মা নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে।’ কেন তার স্ত্রী এই কাজ করলেন এ বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গাজীপুর থেকে মা এবং সন্তান গলাকাটা অবস্থায় এসেছে। আমরা জানতে পেরেছি সন্তানকে গলা কেটে হত্যাচেষ্টার পর নিজেই আত্মহত্যার চেষ্টা করেন হালিমা। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী