রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ ছয় থেকে আটে নামলো টি-টোয়েন্টিতে

বিশ্বকাপটা শুরু হয়েছিল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ছয় নম্বর দল হিসেবে। তবে ইতিমধ্যেই আট নম্বরে নেমে গেছে বাংলাদেশ।

সর্বশেষ ২৬ অক্টোবর হালনাগাদ হয়েছে আইসিসির র‌্যাংকিং। তাতে ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে দেখা যাচ্ছে টাইগারদের।

অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভে হারের পরই দুই ধাপ পিছিয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বুধবার তারা হেরেছে ইংল্যান্ডের কাছেও।

আন্দাজ করাই যাচ্ছে, নতুন করে র‌্যাংকিং প্রকাশ হলে তাতে আরও অবনতি দেখা যাবে বাংলাদেশের। বিশ্বকাপে একটি ম্যাচও জিততে না পারলে চলে যাবে দশেরও নিচে।

বর্তমানে ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশেরই সমান ২৩৬ রেটিং পয়েন্ট থাকলেও টাইগারদের এক ধাপ ওপরে সাত নম্বরে আছে আফগানিস্তান।

২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ইংল্যান্ড। দুইয়ে ভারত, তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ছয়ে আছে অস্ট্রেলিয়া।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা