শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু পরিবর্তনে প্রভাবে উপকুলীয় ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকার লস অ্যান্ড ড্যামেজের ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক নেতা আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমন, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, শ্রমিক নেতা রবিউল ইসলাম, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সংগঠক হাবিবুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলের মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। শহরে গিয়ে বস্তিতে বসবাস করছে। এই কারণে নগরে বস্তিবাসীর সংখ্যা বাড়ছে। উপকূল ছেড়ে শহরে চলে আসার পরও তারা খাদ্য সংকট, বাসস্থানের অভাব, বেকারত্ব, স্বাস্থ্য ঝুঁকিসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। সামগ্রিক অর্থে তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে।

বক্তারা উপকূলীয় এলাকার জানমালের নিরাপত্তায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির সংকট দূরীকরণ, নগরের জন্য সবুজ জলবায়ু তহবিল গঠন, নগরে নিরাপদ, টেকসই ভোগ ও উৎপাদন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন ও প্রভাব মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এর আগে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট গিয়ে শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন