বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন

বাগেরগাটে জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

উন্নয়ন সংস্থা লিডার্স ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে বুধবার ১৫ সেপ্টেম্বর ধানসিঁড়ি ট্রেনিং সেন্টার, দশানী, বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক ২ ‍দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি এ্যাডভোকেট শরীফা খানম।

আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক মূখার্জী রবীন্দ্র নাথ, সহ-সভাপতি রিজিয়া পারভীন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ, সদস্য মোঃ নূর আলম শেখ ও লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল প্রমুখ।

জেলা প্রশাসক মহোদয় বলেন,“জলবায়ু পরিবর্তনের কারনে দিন দিন দুর্যোগ বেড়ে যাচ্ছে। উন্নত বিশ্ব অধিক পরিমানে কার্বন নিঃশ্মরণ করছে যার কারনে বাযু মন্ডলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এর ফলে সমুদ্র স্তর যদি এক মিটার বেড়ে যায় তাহলে বাংলাদেশের ১৭% ভখন্ড সমুদ্র গর্ভে তলিয়ে যাবে। সমুদ্র গর্ভের উচ্চতা বেড়ে লোনা পানি নদী নালার মাধ্যমে ভূপৃণ্ঠে প্রবেশ করছে এবং জমির উর্বরতা কমে যাচ্ছে, লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনে কিন্তু আমরা কম দায়ী। আরও সচেতন হয়ে আমরা কিভাবে নিয়ন্ত্রন করতে পারি সেদিকে লক্ষ্য রাখেতে হবে। এজন্য বিশ্ব অনেক সোচ্চার হয়েছে। জলবায়ু পরিবর্তনের পিছনে কি কি কারন দায়ী সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমার বিশ্বাস এই প্রশিক্ষণের মাধ্যমে এসব বিষয়গুলো উঠে আসবে। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ নিজ নিজ সামর্থ নিয়ে যদি মানুষের কল্যানে একতাবদ্ধভাবে কাজ করে তাহলে আমরা অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারব। আজকে এমন চমৎকার একটি আয়োজন করার জন্য লিডার্স এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন