সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে।

ভিডিওটি ঘিরে একাধিক ভুয়া তথ্য ছড়িয়ে পড়লেও সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিওটির টাইমস্টাম্পে ২০২৩ সাল লেখা থাকলেও প্রকৃতপক্ষে এটি ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পরে ধারণ করা।

মঙ্গলবার (২১ জুলাই) ফ্যাক্ট চেকিং প্ল্যাটর্ফম দ্য ডিসেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়। তবে ভিডিওটির টাইমস্ট্যাম্পে ২০২৩ সাল দেখা গেলেও বিভিন্ন ভিডিও ও অন্যান্য তথ্য বিশ্লেষণের ভিত্তিতে তাদের দাবি, এটি ২০২৬ সালে ধারণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তার ভাষ্য, গত ১৭ জুন ২০২৬ সালে তাদের বিয়ে হয়েছে। একই দাবি তিনি নিজের ফেসবুক পোস্টেও করেছেন।

দ্য ডিসেন্ট আরও দাবি করেছে, গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবা মাসুম বিল্লাহও এই বিয়ের বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া তারা একটি কাবিননামা সংগ্রহ করেছে, যেখানে ১৭ জুন ২০২৬ তারিখে বিয়ে নিবন্ধনের তথ্য রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম দ্য ডিসেন্টকে জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওটি চলতি বছরের গত ১৩ জুলাইয়ের তোলা।

নজরুল ইসলামের সাথে সংশ্লিষ্ট ভাইরাল হওয়া একাধিক ভিডিওর তুলনামূলক বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, সর্বপ্রথম ফাঁস হওয়া ভিডিও ফুটেজটি ২০২৩ সালের নয় বরং ২০২৬ সালে নির্বাচিত হওয়ার পরে।

নারীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ফুটেজটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন একাউন্ট থেকে আরেকটি ভিডিও পোস্ট করা হয়েছে। দ্বিতীয় ভিডিওতে গাজী নজরুল ইসলামের গাড়ীতে সংসদ সদস্য কার্ড দেখা যায়; যা থেকে বুঝা যায় এই ভিডিওটি গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পরের, ২০২৩ সালের নয়।

প্রথম ও দ্বিতীয় দুইটি ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় যে, দুটি ভিডিওতেই এমপি নজরুল ইসলাম এবং সঙ্গে থাকা নারী উভয়ের পোশাক, বিছানার চাদর, বালিশ ও ঘরের আসবাবপত্রের অবস্থান ইত্যাদিতে হুবহু মিল রয়েছে৷ অর্থাৎ, প্রথম ও দ্বিতীয় দুটি ভিডিওই একই সময়ের এবং একই কক্ষে তোলা।

প্রথম ফুটেজের ক্যামেরা আপডেটেড না থাকায় অথবা সম্পাদনার ফলে ধারণের সময় ২০২৩ দেখিয়ে থাকতে পারে।

দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, একাধিক ব্যক্তি প্রথম ভিডিওতে দেখা যাওয়া রুমে প্রবেশ করে এমপি গাজী নজরুল ইসলাম এবং মরিয়ম খাতুনকে জিজ্ঞাসাবাদ করে।

ভিডিওতে একাধিক লোককে বলতে শোনা যায়, ‘দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে… আপনার বাসা হইলো মিরপুর (নারীকে উদ্দেশ্য করে বলেছে) —আপনি চাকরি দেওয়ার কথা বলে আনছেন না? (জামায়াতের এমপিকে উদ্দেশ্য করে প্রশ্ন।)’

এ সময় জামায়াতের এমপি ভিডিওতে দৃশ্যমান তরুণীর সাথে নিজের সম্পর্কের কথা বলেন যে, ‘আমার আত্মীয়।’

এরপর একাধিক ব্যক্তি ঐ নারীকে জিজ্ঞাসা করেছেন তাকে চাকরির কথা বলে এখানে আনা হয়েছে কিনা?

বারবার প্রশ্ন করা হলেও ঐ নারী কোনো উত্তর দেননি।

ভিডিওর শেষে এমপিকে চাকরি দেওয়ার কথা বলে ঐ নারীকে আনার ব্যাপারে বারবার জিজ্ঞেস করা হলে তাকে বলতে শোনা যায়, ‘ওর আব্বা বলছিলো চাকরি দেওয়া যায়।’

উল্লেখ্য, নিজের ফেসবুক আইডিতে আত্মপক্ষ সমর্থনে দেয়া ফেসবুক স্ট্যাটাসেও রুমে অবস্থানকালে কিছু ব্যক্তি তার রুমে ঢুকে পড়ার বিষয়টি উল্লেখ করেছিলেন।

তিনি সেখানে লিখেছিলেন, ‘পরবর্তীতে সে ৫/৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদের জিম্মি করে ১ লক্ষ টাকা আদায় করে। আমি চলাচলের জন্য যে ভাড়াকৃত গাড়িটি ব্যবহার করি, ওবায়দুল্লাহর যোগসাজশে পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায় দফায় আমাদের কাছে কয়েক লক্ষ টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।’

তবে ভিডিওটি ঠিক কোন তারিখে ধারণ করা হয়েছে, কাবিননামার সত্যতা কিংবা ঘটনার অন্যান্য দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি