বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা জানান।

পরে ফাতেহা পাঠ ও ‘৭৫-এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু ভবনে চলে যান।

এর আগে সকাল ৮টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানা ও ঢাকার নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের নিয়ে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান।

গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ১০ম বারের মতো সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দুদিনের ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া এলেন।

টুঙ্গিপাড়ায় অবস্থানের পর সড়কপথে প্রধানমন্ত্রীর খুলনায় যাওয়ার কথা রয়েছে। এর পর খুলনা থেকে ফিরে রাতে তিনি টুঙ্গিপাড়ায় অবস্থান করবেন বলে দলীয় সূত্রে জানা যায়।

পর দিন ৭ জানুয়ারি টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত আওয়ামী লীগের উপদেষ্টা কমিটি, সভাপতিমণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির এক যৌথসভায় মিলিত হবেন।
এ ছাড়া গোপালগঞ্জে বেশ কয়েকটি উন্নয়নকাজের উদ্বোধন শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী