বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টেকনাফে ইয়াবা ও কারেন্ট জালসহ আটক ২, নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা, ৩০ কেজি কারেন্ট জালসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাবরাং ইউনিয়নের ঐ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়ার আব্দুল মজিদের ছেলে মোঃ তৈয়ব (১৯) ও হ্নীলা ইউপি জাদিমুড়া ২৪ ক্যাম্পের ব্লক-এ/৬ বাসিন্দা মৃত ফজল হকের ছেলে মোঃ শহীদ (২০)।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবি-২ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৪০০ গজ দক্ষিণে দক্ষিণ পাড়া ট্রলার ঘাট এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার হবে। এমন তথ্যে শাহপরীরদ্বীপ বিওপি একটি বিশেষ টহলদল ঐ এলাকায় অবস্থান করছিল। কিছুক্ষণ পর সন্দেহভাজন একটি কাঠের নৌকাকে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা হয়ে ট্রলার ঘাটে আসতে দেখে যায়।

পরে নৌকাসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। এসময় নৌকাটি তল্লাশি করে মাছ ধরার কারেন্ট জালের স্তুপের ভিতরে একটি ব্যাগ থেকে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা, ৩০ কেজি কারেন্ট জাল ও ৩টি ব্যবহৃত মোবাইল সেট পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত কাঠের নৌকা, জাল টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয় এবং ইয়াবাসহ আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা