সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাকাতি করতে এসে মা-মেয়েকে গণধর্ষণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডাকাতি করতে এসে মা ও মেয়েকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার এ ঘটনায় মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চুনারুঘাটের ৯নং রানীগাঁও ইউনিয়নে পাহাড়ি এলাকা গরমচড়ি ফরেস্ট মাজারসংলগ্ন একটি বাড়িতে শুক্রবার গভীর রাতে একদল যুবক ঘরে প্রবেশ করে মা (৪৫) ও মেয়েকে (২৫) ধর্ষণ করে।

প্রথমে যুবকরা ডাকাতির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে প্রথমে মা ও মেয়ের ঘরে থাকা সোনা গহনা ও গরু নিয়ে যায়। এক পর্যায়ে তাদের মুখ বেঁধে যুবকরা মা ও মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তাদের জ্ঞান ফিরলে নিজেকে মুক্ত করে চিৎকার করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে অবগত করা হয়।

এ বিষয় স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক জানান, তারা এক যুবককে চিনতে পেরেছে। এ ঘটনায় মামলা করেছেন তারা।

বিকালে চুনারুঘাট থানার ওসি (অতিরিক্ত দায়িত্ব) চম্পক দাম বলেন, আমরা তদন্ত ও আসামি গ্রেফতারের স্বার্থে বিষয়টি গোপন রেখেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন।
দ্রুত আমরা তাদের গ্রেফতারে সক্ষম হবো।

একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ