শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা-১৮ আসনে ব্যাপক প্রচার-প্রচারনায় দয়াল বড়ুয়া

ঢাকা ১৮ আসনের স্থায়ী বাসিন্দা দয়াল কুমার বড়ুয়াকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে ব্যাপক প্রচার-প্রচারনায় উত্তরা (পূর্ব ও পশ্চিম) দক্ষিণখান,উত্তরখান থানা এলাকায় দেখা যাচ্ছে। জাতীয় পার্টি থেকে এ আসনে মনোনায়ন চান তিনি।

এরই ধারাবাহিকতায় দয়াল কুমার বড়ুয়া গত বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মাদক বিরোধী সংগঠন লীডের চেয়ারম্যান সরদার বেলায়েত হোসেন মুকুলের সাথে দক্ষিণখানে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় ঢাকা ১৮ আসনের প্রার্থী হিসাবে দয়াল বড়ুয়া তার নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে লিফলেট বিতরণ করেন।

এর আগে তিনি পবিত্র ঈদ-উল আজহাকে কেন্দ্র করে ঢাকা ১৮ আসনের বিভিন্ন ওয়ার্ডে কয়েক হাজার দুস্থ্য মানুষের মাঝে ঈদ সামগ্রি উপহার হিসেবে বিতরন করেছেন।

ইতোমধ্যে উত্তরার সবকয়টি ওয়ার্ডে সকল দলের নেতাদের মুখে মুখে তার নাম শোনা যাচ্ছে। তিনি এখন মাঠ দখলে আছেন বলে জানা গেছে। লোকমুখে শোনা যাচ্ছে, নির্বাচনী মাঠে এরই মধ্যে দয়াল কুমার ভালো একটি অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন। প্রায় শতাধিক উঠান বৈঠক করে স্থানীয় মুরুব্বিদের মাঝে যথেষ্ট আলোচনা উঠেছে নতুন এই মনোনয়ন প্রত্যাশীকে ঘিরে।

দয়াল কুমার এই ঢাকা ১৮ আসনের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে নিজেকে উৎসর্গ করতে চান বলেও জানিয়েছেন।সমাজের একজন সাদা মনের মানুষ দয়াল কুমার বড়ুয়া। দয়াল কুমার মুলত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিধ। প্রতিটি ওয়ার্ডেই শতশত দুস্থ্য মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন এই জাতীয় পার্টীর নেতা। সেই থেকে এই আসনের ১৪ টি ওয়ার্ডের মানুষের মুখে মুখে এবং আলোচনায় একটি নাম দয়াল বড়ুয়া।

একই রকম সংবাদ সমূহ

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’

জাপান সফরে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এক বিরল ও প্রশংসনীয়বিস্তারিত পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • বিদ্যুৎ খাতে নয়-ছয় করেছে আওয়ামী লীগ সরকার : রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি
  • ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী
  • ৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন
  • মিষ্টির সংরক্ষিত আসনে নতুন প্রার্থী মনোনয়ন বিএনপির