শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তানজানিয়ায় সোনার খনি ধসে নিহত ২২

তানজানিয়ার উত্তরাঞ্চলে সোনার খনি ধসে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আফ্রিকার দেশটির সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার বিবিসি, আলজাজিরা ও ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সিমিউ অঞ্চলের বারিয়াদি জেলার নালিতা খনিতে এই দুর্ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসসান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, নিহত ভাই-বানোর জীবিকার তাগিদে সেখানে গিয়েছিলেন। তারা তাদের পরিবার ও দেশের জন্য অবদান রাখছিলেন। আমি তাদের মৃত্যুতে শোকাহত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিধিনিষেধ থাকা সত্ত্বেও একদল মানুষ সেখানে খনন শুরু করলে ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির বারিয়াদি জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রশাসনের অনুমতি ছাড়াই ২৪ থেকে ৩৮ বছর বয়সি একদল যুবক একটি অনিরাপদ জায়গা খনন করছিলেন।

তিনি জানান, প্রাথমিকভাবে তাদের বলা হয়েছিল ১৯ থেকে ২০ জন মানুষ খনিতে আটকা পড়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ২২ জনের মরদেহ উদ্ধার করতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন