বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমি এখনও বেগম জিয়াকে শ্রদ্ধা করি

তারেক রহমান আমাকে বলেছিলেন— ভালো না লাগলে চলে যান : শাহজাহান ওমর

প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর। দলটির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম তিনি। দলের ভাইস চেয়ারম্যান হিসেবে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার মামলায় গ্রেফতারও হয়েছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন জমার যেদিন শেষ দিন তার একদিন আগে জেল থেকে ছাড়া পান। পরদিন সারাজীবনের রাজনৈতিক প্লাটফর্ম ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার হয়ে মনোনয়ন ফরম জমা দেন শাহজাহান ওমর। তার এই রাজনৈতিক ইউটার্ন আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার রাতে সমসাময়িক রাজনীতি নিয়ে যমুনা টেলিভিশনের এক আলোচনায় অংশ নেন ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। সেখানে বিভিন্ন প্রশ্নের খোলাখুলি জবাব দেন তিনি।
আলোচনার একপর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়, বিএনপির সিনিয়র নেতাদের কারও সঙ্গে আপনার দ্বন্দ্ব ছিল?

জবাবে ব্যারিস্টার শাহজাহান বলেন, আমি এখনও বেগম জিয়াকে শ্রদ্ধা করি। তিনি সম্মানিত ব্যক্তি। তাকে সম্মান করাই যায়। তিনিও আমাকে স্নেহ করেন। এর পর ৪-৫ জন ছাড়া কাউকে তেমন যোগ্য মনে করি না।

বিএনপি ছাড়ার আগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে কী আনুষ্ঠানিক কোনো কথা হয়েছিল?

জবাবে ব্যারিস্টার শাহজাহান বলেন, অতিনিকটবর্তী সময়ে কথা হয়নি। তবে এর আগে একাধিকবার কথা বলেছি। সেখানে জানিয়েছি দলে পরিবর্তন আনা দরকার। এভাবে চলতে পারে না।

তারেক রহমানের সামনেই বলেছি— আপনার দলের কিছু নেতা ছাড়া অন্যরা দল বিক্রি করে ও পোস্ট বিক্রি করে। কমিটিও বিক্রি করে। এটি চলমান থাকলে আমি দলে থাকব না।

এ সময় তারেক রহমান আমাকে বলেছিলেন— ভালো না লাগলে চলে যান। আমিও তখন বলেছিলাম— আপনাকে ধন্যবাদ।

একই রকম সংবাদ সমূহ

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণেবিস্তারিত পড়ুন

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবেবিস্তারিত পড়ুন

  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী