বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় চুরির অপবাদে শিশুকে নির্যাতনের মামলায় দুইজন গ্রেপ্তার

সাতক্ষীরার তালায় চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতনের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮জানুয়ারি) রাতে তাদের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুর দাদা হোসেন আলী গাজী শনিবার রাতে বাদী হয়ে  তালা থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা আড়ংপাড়া গ্রামের সাদেক গাজীর ছেলে ও  ঘেরমালিক জাকির গাজী (৪৫) ও ঘেরের কর্মচারী সোহেল ফকির (২০)।
এবিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো এক আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)  সন্ধ্যায় আড়ংপাড়া গ্রামে (কুলিন্দার বিলে) জাকির গাজীর  ঘের এক হাজার টাকা চুরির অপবাদে হাত-পা বেঁধে মারধর করেন। এ সময় তার পিতাকে মোবাইল ফোনে কিশোরের আর্তচিৎকার শোনান তাঁরা।  আহত ওই কিশোরের বাড়ি তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলাপোতা গ্রামে। সে তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত