বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আনন্দমূখর পরিবেশে মা ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আনন্দমূখর পরিবেশে মা ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই পুরস্কার বিতরণ করা হয়। মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও সমাজ সেবক শেখ আব্দুল আহাদ, জেলা জাতীয় পার্টির নেতা কানাই লাল সাহা। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, দেবব্রত ঘোষ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক এস এম শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তরা হলো সপ্তম শ্রেণীর কমলিকা ঘোষ, অষ্টম শ্রেণীর তাসনিয়া সুলতানা, নবম শ্রেণীর তানজিলা খাতুন, দশম শ্রেণীর তৃষা দাস ও এস এস সি পরীক্ষার্থী মাহিরা আফরিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলোকিত সমাজ গঠনে মায়ের ভূমিকা অপরিসীম। নারী শিক্ষার বিকাশে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে মা ফাউন্ডেশন মেধাবীদের পুরস্কৃত করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া সমাজের দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে মা ফাউন্ডেশন কাজ করে। বক্তারা মা ফাউন্ডেশনের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব

সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ