সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা

সাতক্ষীরার তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে প্রেমিক রাসেল বাদশা’র (২২) বাড়িতে অনশনে বসে দশম শ্রেণিতে পড়ুয়া ঐ প্রেমিকা (১৬)। শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে।

শুক্রবার রাতে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষিতার মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ প্রেমিক রাসেল বাদশাকে আটকের চেষ্টা করছে। অভিযুক্ত রাসেল বাদশা মাগুরাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে।

অনশনরত ঐ প্রেমিকা বলেন, ‘প্রায় এক বছর আগে থেকেই রাসেল বাদশা সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তার দুই মাসের সন্তান আমার গর্ভে। আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে বিয়ে করছে না। তাই তার বাড়িতে এসে উঠি। পরে পুলিশ আসলে বিষয়টি তাদের খুলে বলি। এ সময় পুলিশের সহযোগিতায় ঐ যুবকের বিরুদ্ধে মামলা করা হয়।’

এ বিষয়ে ঐ যুবকের পিতা মাগুরা ইউপি সদস্য মোঃ মইনুল ইসলাম জানান, ‘আমার ছেলে যদি দোষী হয় তা হলে তাদের বিয়ে ব্যবস্থা করা হবে।’
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করে। আসামী রাসেল বাদশাকে আটকের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা