বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মলম পার্টির কবলে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীর পরিবার

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলায় নুর আলী বিশ্বাসের (৬৮) নামে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী বসতবাড়িতে মলমপর্টি কবলে পড়েছে।

ওই সময় তারা বাড়িতে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ ১লক্ষ৪০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ তাদের। শনিবার(১৬সেপ্টেম্বর) দিবাগত রাতে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে ঘটনাটি ঘটে। নুর আলী একই এলাকার মৃত:অহিদ আলী বিশ্বাসের ছেলে ও তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেসের সাবেক স্টোর কিপার হিসাবে তিনি কর্মরত ছিলন।

বর্তমানে নুর আলী বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে । এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীর ভাই আনার বিশ্বাস জানান, শনিবার রাতে ভাই ও তার স্ত্রী নুরজাহান বেগম বাড়িতে ছিলেন। সন্ধ্যায় তাদের রান্না করা গরুর মাংস দুর্বৃত্তরা কৌশলে রান্না করা খাবারে চেতনানাশক মিশিয়ে

দেয়। পরে খাবার খেয়ে নুর আলী বিশ্বাস এবং তার স্ত্রী নুরজাহান বেগম অচেতন হয়ে পড়ে। পরে রাতের কোন একসময়ে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ ১ লক্ষ৪০হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ভোর রাতে ভাবির জ্ঞান ফিরে শোবার ঘরে আসবাবপত্র এলোমেলো আমি সহ প্রতিবেশীদের ডাকে। পরবর্তীতে তার ভাইকে উদ্ধারকরে প্রথম তালা হাসপাতাল পরে তাকে খুলনা মেডিকেলে হস্তান্তর করা হয়।বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান , খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমানে তার এলাকায় চোর ও মাদক সেবীদের উপদ্রপ বেড়ে গিয়েছে। এঘটনায় জড়িত দের আইনের আওয়তায় এনে শাস্তির দাবীতে প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করেন তিনি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন