মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার সরুলিয়া ইউপি নির্বাচনে ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় রাখার প্রতিবাদ

তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউপি নির্বাচনে ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় রাখা ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাটকেলঘাটার ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ আব্দুল হাই।

লিখিত বক্তব্যে তিনি বলেন গত বছরের ২০ সেপ্টম্বর প্রথম ধাপে অনুষ্ঠিত তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়ন নির্বাচনে মটরসাইকেল প্রতীকে সর্বোচ্চ ৫৬৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। গত ১ নভেম্বর ২১ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট থেকে শপথ নিয়ে সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের পরাজিত প্রার্থী আ. রব পলাশ আমাকে হয়রানি করার জন্য ভোট পুন:গননার দাবিতে সাতক্ষীরা ইলেকশন ট্রাইব্যুনালে ২/২১ নং আপিল মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ভোটের ব্যালট আদালতে নিয়ে আসার জন্য নির্দেশ দেন বিজ্ঞ বিচারক নাসির উদ্দীন ফরাজি। সেই অনুযায়ী তালা উপজেলা নির্বাচন অফিসে ২০ জানুয়ারি ২২ তারিখে ভোটের প্রাপ্ত ফলাফল ব্যালটের বস্তা মুখ খোলা অবস্থায় জানালার পাশে অরক্ষিত অবস্থায় রাখা হয়। আদালতে আনার সময় ৫টি ব্যালট ভর্তি বস্তার মুখ খোলা অবস্থায় দেখে স্থানীয় জনতা তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের কাছে অভিযোগ জানালে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনে ঘটনার সত্যতা পান। এরপর বেলা ১১টার দিকে আদালতে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিগন ব্যালট বস্তা নিয়ে যায়। আদালতের বিজ্ঞ বিচারক সদর সিনিয়র সহকারী জজ নাসির উদ্দীন ফরাজি, উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে ব্যালট ভর্তি বস্তা অরক্ষিত দেখে এসসিসি ৮২/২২ নং আদেশে দুপুর ২.৪৫ মিনিটে গ্রহণ না করে ফেরতের নির্দেশ দেন।

তিনি আরো বলেন, আমাকে হয়রানি করার জন্য কালো টাকার বিনিময়ে প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী মামলাবাজ খ্যাত আ. রব পলাশ উপজেলা নির্বাচন অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের সাথে যোগসাজস করে স্টোর রুমের বস্তার মুখ খুলে ব্যালট পেপার নষ্ট করার ষড়যন্ত্র চালিয়েছে। তালার সরুলিয়া ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জনগণ স্বত;স্ফুতভাবে তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী আ. রব পলাশ জনগনের মতামতে কে উপেক্ষা করে কৌশলে ভোটের ফলাফল পাল্টে দিতে চান। প্রকৃতপক্ষে জনগনের মন অন্যদিকে ঘোরানোর জন্য মিথ্যা মামলা ও হয়রানি করছে। আমি ভোটে বিজয়ী হওয়ার পরে আ. রব পলাশ ফুলেল মালা দিয়ে আমাকে বরন করেন এবং মিষ্টি মুখ করান। এছাড়া তিনি মিথ্যা বানোয়াট, মনগড়া কল্পনাপ্রসূত সাংবাদিক সম্মেলন করেছেন। আমি তার সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভোটের দিন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ হয়েছে। কোথা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি ২০/০১/২২ তারিখে আদৌ তালাতে যাইনি। আমি আদালতে ধার্যদিন থাকায় আদালতে হাজির ছিলাম।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ