সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ফুটবল টুর্নামেন্টে মনিরামপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

সাতক্ষীরার তালার ইসলামকাটি হাইস্কুল মাঠে ৮দলীয় শেখ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় অংশগ্রহন করে মনিরামপুর ফুটবল একাদশ ও সাতক্ষীরা স্পোর্টিং কর্নার। মনিরামপুর ফুটবল একাদশ ৪-৩ গোলে সাতক্ষীরা স্পোর্টিং কর্নার একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন।

চ্যাম্পিয়ন দলকে একটি মিনিস্টার ফ্রিজ ও পাটকেলঘাটা মিনিস্টার শো-রুমের পক্ষ থেকে রানার্সআপ দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরষ্কার দেয়া হয়।

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল আনন্দ টিভি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামকাটি যুব সংঘের সভাপতি সরদার খায়রুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামকাটি সাব রেজিস্ট্রার মুস্তাক হোসেন।

বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন কাজী হিল্লোল, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজওনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান, সাংবাদিক আল মামুন ইসলাম।

খেলাটি পরিচালনা করেন ইসলামকাটি যুব সংঘের সভাপতি সরদার খায়রুল, রায়হান হোসেন, পিন্টু, হাবিব, আলামিন, বাবু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর