শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহত

পৃথিবীতে মায়ের কোলের মত নিরাপদ জায়গা আর নেই। সুখে দুঃখে সকল প্রানীর শেষ ভরসার স্থলই হল তার সন্তানের জন্য মায়ের কোল। মায়ের কোলই হচ্ছে সন্তানের সবচেয়ে শীতল এবং নিরবিচ্ছিন্ন ভালবাসার অটুট বন্ধন। শত কষ্টের মাঝেও মা তার সন্তানের অফুরন্ত ভালবাসার দুয়ার সারা জীবন আগলে রাখেন। সেই মায়ের কোল থেকেই একমাত্র আদরের ধন পিচের রাস্তার উপর ছটকে পড়ে মায়ের সামনেই ছটফট করে মারা গেছে।

ঘটনাটি ঘটেছে ঈদুল ফিতরের দিন মঙ্গলবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের তালা উপজেলার শাকদহা ব্রীজের সন্নিকটে।

পারিবারিক সুত্র জানায় পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের আবু সাঈদ ও তার ৬ মাস বয়সের শিশুপুত্র মুশফিকুজ্জামানসহ পরিবারের মোট ৪জনে মিলে ব্যাটারী চালিত ভ্যানে নগরঘাটা গ্রামে আত্মীয়ের বাড়ী যাচ্ছিল।

পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রীজ নামক স্থানে পৌছালে আবু সাঈদের স্ত্রীর অসাবধানতায় বোরখা ভ্যানের চাকার সাথে জড়িয়ে যায়। বুঝে ওঠার আগেই তার স্ত্রী ও কোলে থাকা শিশুপুত্র পিচের উপর পড়ে যায়। এসময় কোলে থাকা ৬মাস বয়সের শিশুপুত্র ছিটকে পড়ে সকলের সামনেই ছটফট করেতে থাকে। তাৎক্ষনিক সাথে থাকা পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে পাটকেলঘাটার স্থানীয় ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

এসময় সাথে থাকা মা এবং পরিবারের লোকজনের গগন বিদারী কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকালে আসর নামাজের পরপরই শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পাটকেলঘাটা থানা অফিসা ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক