শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাড়ি চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তথ্যমন্ত্রী

নিজে চালকের আসনে বসে জিপগাড়ি চালিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিজ গ্রাম সুখ বিলাসসহ আশপাশের গ্রাম ঘুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ হাছান মাহমুদ।

(৩রা মে) মঙ্গলবার দুপুর নাহাদ সহধর্মিণী নুরান ফাতেমাসহ তথ্যমন্ত্রী গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন এ বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ।

এমরুল করিম রাশেদ জানান, মন্ত্রী গ্রামের বিভিন্ন মেঠোপথ ধরে মুরব্বিদের সঙ্গে ঈদের সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। পরিবার-পরিজন নিয়ে মন্ত্রী এ সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। একপর্যায়ে গ্রামের হাটে একটি চায়ের দোকানে সহধর্মিণীসহ বসে বাল্যবন্ধু, দলীয় নেতা-কর্মীসহ স্থানীয়দের নিয়ে চা পান করেন।

এর আগে সকাল সাড়ে আটটায় সুখবিলাস ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান আবু জাফর, তথ্যমন্ত্রীর বাল্যবন্ধু অনুপম বড়ুয়া, মো. নুনু, তাতু বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।

স্থানীয় রফিকুল আলম জানান, প্রতি ঈদে গ্রামে এসে বাল্যবন্ধু যারা, তাদের সঙ্গে নিয়ে যেভাবে গ্রামের মানুষের সঙ্গে মিশে যান, সেটা এক অনন্য দৃষ্টান্ত। এ সময় তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে গ্রামের সব সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়