বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় এলজিইডির সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ!

ছুটির দিনে দায় সারা ভাবে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছিল ঠিকাদার। আর সেখানে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থেকেও ছিলেন নিরব দর্শকের ভূমিকায়। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী কয়েকজন এগিয়ে এসে কাজের মান নিয়ে কথা বলতেই ঠিকাদারের পক্ষ নিয়ে এলজিইডির এক কর্মচারী স্থানীয় এক ব্যক্তিকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। পরে বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থতি সৃষ্টি হয়। এসময় সেখান দিয়ে যাওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি শুনে তাৎক্ষণিক কাজ বন্ধ করার নির্দেশ দেন। জানা গেছে, দেবহাটা উপজেলার সুশীলগাতী শফিকুল ইসলাম হাজীর বাড়ি হতে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র অভিমুখে ১.৫ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন নষ্ট হওয়ায় সংস্কারের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। সেই মোতাবেক টেন্ডারের মাধ্যমে ৬২ লাখ টাকা বরাদ্দে কাজটি বাস্তবায়ন করেছেন মোহাম্মদ ফয়সাল এর মেসার্স জারিফ ইন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু ওই কাপেটিং রাস্তা সংস্কারের জন্য ব্যবহৃত হচ্ছিল মাটি মিশ্রিত নিম্নমানের পাথর, বালু। উপস্থিত থাকা এলজিডি অফিসের কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান, সুপারভাইজার অলোক ঘোষ সেখানে উপস্থিত থেকে এসব কাজ চালিয়ে যাচ্ছিলেন। ঠিকাদারের সাথে এলজিইডি অফিস মিলেমিশে এ অনিয়ম করে যাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে স্থানীয় বাসিন্দা ও শিবনগর মসজিদ কমিটির সেক্রেটারি ফারুক হোসেন, ক্যাশিয়ার মোহাম্মদ আশরাফুল ইসলামসহ বেশ কয়েকজন বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসলে উল্টো তাদের উপর চড়াও হয় ঠিকাদার ও এলজিইডি অফিসের লোকজন। এবিষয়ে ফারুক হোসেন জানান, শিবনগরের ভিতর দিয়ে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের রাস্তা সংস্কারের কাজের জন্য পাথর ও ডাস্ট মিক্সের কাজে ব্যাপক অনিয়মের প্রতিবাদ করি। তখন ঠিকাদারের পক্ষ নিয়ে এলজিইডি অফিসের এক সহকারী ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। পরে ইউএনও স্যার ঘটনস্থলে এসে ওই কাজ বন্ধ করার নির্দেশ দেন। অভিযুক্ত ঠিকাদার মোহাম্মদ ফয়সাল জানান, অনাকাঙ্খিত ঘটনা ঘটায় আমরা এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছি। এ বিষয়ে তিনি নিউজ না করার জন্য বলেন। দেবহাটা উপজেলা এলজিইডি কর্মকর্তা দ্যুতি মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন